শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২৪’র গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ। মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। ২৪’র গণঅভ্যুত্থান যারা শহীদ ও পঙ্গু হয়েছেন তাদের বিষয়ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। তাদের বিষয়ও আমরা আন্তরিক। তাদের বিষয়ে দেখবালের দায়িত্ব কর্তব্য আমাদের রয়েছে।

রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, জাতীয় ও স্বাধীনতা দিবস দিয়ে আমাদের প্রস্ততি চলছে। আশা করি সফলভাবে  আমাদের পরিকল্পনা অনুযায়ী জাতীয় ও স্বাধীনতা দিবস আমরা পালন করবো।

মুক্তিযুদ্ধ সংসদ প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছেন তারেক রহমান। প্রত্যাকটি কমিটিই গণতান্ত্রিক ভাবে হোক। তাই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলর গণতান্ত্রিকভাবে হোক  নিশ্চয়ই আমরা চাই। আমি এ নিয়ে কাজ করছি। সে জন্য আমাকে সময় দিতে হবে।

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি যেন সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এ মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারি। মুক্তিযোদ্ধের তালিকা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অনেকের প্রশ্ন রাজাকারের তালিকা হয়েছে কি না। আমি মাত্র দুইদিন অফিস করেছি। এ নিয়ে আমি কাজ করবো। আমি চেষ্টা করবো এ মন্ত্রাণালয়ের সকল কাজগুলো নিষ্ঠার সাথে পালন করে জাতির প্রত্যাশা পূরণ করবো।

এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ 

টাঙ্গাইল

শেয়ার করুন: