শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে সিএনজি-বাস সংঘর্ষে শিশু নিহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে তাসফিয়া (৭) নামে এক শিশু নিহত হয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বড় বিনাইরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাসফিয়া কুমিল্লার হোমনা উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেন ও নাসিমা বেগমের মেয়ে। এ ঘটনায় তাঁরাও আহত হ‌য়ে‌ছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গাউছিয়া থেকে বিশনন্দির দিকে যাচ্ছিল একটি সিএনজি। পথিমধ্যে বড় বিনাইরচর এলাকায় দারুল উলুম মাদরাসার সামনে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা তাসফিয়া গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় তাসফিয়ার বাবা আবুল হোসেন ও মা নাসিমা বেগম আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর বাসটি দ্রুত স্থান ত্যাগ করে বলে স্থানীয়রা জানান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভোরের আকাশ/আ.র

সিএনজি-বাস সংঘর্ষে শিশু নিহত

শেয়ার করুন: