শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নীলফামারীতে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি, জরিমানা

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

নীলফামারীর রামগঞ্জ দোকানে অবৈধভাবে ও অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৭ মার্চ) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, রামগঞ্জ বাজারে কয়েকটি খোলা দোকানে পেট্রোল অবৈধভাবে মজুদ করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নীলফামারী জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এ সময় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির দায়ে মো. রবিউল ইসলাম (পিতা: মৃত ফজলার রহমান) কে ২০ হাজার টাকা এবং মো. জাহাঙ্গীর আলম (পিতা: আব্দুল গফুর) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দোকান দুটি থেকে জব্দ করা তেল তাৎক্ষণিকভাবে সরকার নির্ধারিত মূল্যে নিবন্ধন ও হেলমেটধারী মোটরসাইকেল চালকদের কাছে বিক্রি করা হয়। বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়।

জেলা পুলিশ জানায়, বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি তেল সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিক্রি নিশ্চিত করতে নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নির্বাহী ম্যাজিস্ট্রেট, নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

ভোরের আকাশ/আ.র

অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি

শেয়ার করুন: