শাজাহানপুর উপজেলা ওলামা দলের নতুন নেতৃত্ব ঘোষণা

বগুড়ার শাজাহানপুর উপজেলা ওলামা দলের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে সংগঠনের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় বিহিগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন। প্রধান আলোচক ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন এবং বিশেষ আলোচক ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।
এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেস, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবু শাহিন সানি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি মনজুর কাদের মন্টু, যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তাফা মজনু, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, চুপিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাফফর রহমানসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনের শেষ পর্বে বগুড়া জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা জাকারিয়া শাজাহানপুর উপজেলা ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা করেন।
নতুন কমিটিতে হাফেজ মাওলানা জাহিদুর রহমান জাহিদ সভাপতি, মাওলানা মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক, হাফেজ মাওলানা আব্দুল হান্নান বিন খয়ের সিনিয়র সহ-সভাপতি এবং হাফেজ মানিকুর রহমান সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
নবগঠিত কমিটির নেতারা সংগঠনকে আরও সুসংগঠিত করা এবং দলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ভোরের আকাশ/জেআ