শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ৩:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি
পাথরঘাটায় ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবি

বরগুনার পাথরঘাটা ইউএনও মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে আবারও মানববন্ধন করেছে স্কুলশিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণ।

বুধবার সকাল ১১টায় পাথরঘাটা আবু সাঈদ চত্বরে (গোলচত্বর) এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহার করে তাঁকে পুনর্বহালের দাবি জানান। দাবি না মানলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা ঘোষণা দেন।

মানববন্ধনে বক্তব্য দেন বিএনপি নেতা মহিউদ্দিন ইসমেসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা। এতে উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত চিঠিতে ইউএনও মো. রোকনুজ্জামান খানকে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় বদলি করা হয়। এরপর থেকেই পাথরঘাটার জনসাধারণ তার বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: