শিরোনাম
দেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগগুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভীমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনাদেশের চিকিৎসা সরঞ্জাম খাতে ৯ বিলিয়ন ডলারের বাণিজ্যের সুযোগগুপ্তদের সঙ্গে ফ্যাসিবাদের নতুন সখ্যতা প্রমাণিত: রিজভীমোংলা বন্দরকে নতুন অর্থনৈতিক হাব হিসেবে প্রতিষ্ঠা করা হবে: নৌপরিবহনমন্ত্রীসকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে চাই: ডেপুটি স্পিকারআমরা দেশের সব খুনের বিচার করতে চাই: আইনমন্ত্রীটেকনাফের পাহাড়ে ৩ মরদেহ, উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহতনতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারেররাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

সালথায় জানালার গ্রিল কেটে প্রবাসীর বাড়িতে চুরি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ফরিদপুরের সালথায় একটি পরিবারের সদস্যদের ঘুমের মধ্যে রেখে সৌদি আরবপ্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। জানালার লোহার গ্রিল ভেঙে ঘরে প্রবেশ করে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যদের অচেতন করতে টিউবওয়েলের পানিতে চেতনানাশক মেশানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে সৌদি আরবপ্রবাসী কাজী রনির বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সবাই হঠাৎ ঘুম ঘুম অনুভব করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ঘুমিয়ে পড়েন। তাঁদের ধারণা, দুর্বৃত্তরা বাড়ির টিউবওয়েলের পানিতে কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে থাকতে পারে। ওই পানি পান করার পরই পরিবারের সদস্যদের মধ্যে অস্বাভাবিক ঘুমের ভাব দেখা দেয়।

প্রবাসীর বাবা কাজী নুর ইসলাম জানান, শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান তাঁরা। পরে ঘরের উত্তর পাশের জানালার লোহার গ্রিল ভাঙা দেখতে পান। ঘরের সাব-বাক্সে রাখা প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা খুঁজে না পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন। তাঁর ধারণা, দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ঘরে ঢুকে এসব মালামাল নিয়ে গেছে।

আরও পড়ুন

দেশে আলাদা এন্ডোক্রাইন ইনস্টিটিউট প্রতিষ্ঠার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

এ ঘটনায় কাজী নুর ইসলাম বাদী হয়ে সালথা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: