গোবিন্দগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় এক প্রতিবন্ধি পথচারী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছে। সে সাপমারা ইউনিয়নের সিনটাজুরি (রামপুরা) গ্রামের মৃত দুলা মন্ডলের প্রতিবন্ধি ছেলে আলিম (৩৮)।
বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, কামারদহ ইউপির মধ্য মাস্তা গ্রামের আহত খলিল (৩০) ও রানা (৩০) কে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়ায় রেফার্ড করা হয়। খলিল ওই গ্রামেন ইদ্রিস আলীর (টাবলু) ছেলে।
এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ৩জন আরোহীসহ একটি মোটরসাইকেলে গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এসময় পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়ক পার হয়ে পান্থাপাড়া মসজিদ ও এতিমখানায় যাওয়ার পথে পথচারী প্রতিবন্ধী আলিমকে ধাক্কা দেয়। তারা উভয়েই ছিটকে পড়ে এবং পিছনে থাকা অজ্ঞাত একটি যানবাহনের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায় আলিম।
আহতদের মোটরসাইকেল আরোহীদের হাসপাতালে পাঠানো হয়।
ভোরের আকাশ/তা.কা