শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারীতে মহাসড়ক অবরোধ করে হরতাল পালিত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৫, ১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহাসড়ক অবরোধ করে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) ঢাকা-চিতলমারী মহাসড়ক অবরোধ করেন সর্বদলীয় নেতাকর্মীরা। 

তাদের দাবি, জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখতে হবে। তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সর্বদলীয় নেতাকর্মীরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য সব সড়ক যোগাযোগ ও দোকান পাট বন্ধ করে দেয়। তারা অবিরাম স্লোগান দিতে থাকে। এদিন উপজেলার সব বাজারের দোকানপাট বন্ধ ছিল। এর আগে হরতাল ও অবরোধের আহ্বান জানিয়ে গতকাল রবিবার  এলাকায় মাইকিং ও সর্বদলীয় বিক্ষোভ মিছিল হয়েছিল।

সোমবার মহাসড়ক অবরোধকালে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা ও বাগেরহাট ১আসনে সংসদ সদস্য পদপ্রার্থী  চিফ ইঞ্জিনিয়ার মাসুদ রানা , সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আহসান হাবিব ঠান্ডু, নবাগত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফজলুল হক শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো. নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম-আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার কাজী আবুল কালাম প্রমুখ।

বক্তারা বলেন, ‘বিগত দিনের মতোই বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহাল রাখার জোর দাবি জানাচ্ছি। এই দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ভোরের আকাশ/মো.আ.

হরতালবাগেরহাট

শেয়ার করুন: