শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কেশবপুরে পঁচা গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা

কেশবপুর (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

যশোরের কেশবপুর উপজেলায় গরুর পচা মাংস বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসায়ী জাকির হোসেনকে (৩৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দ করা পচা মাংস মাটি চাপা দেওয়া হয়। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অলকেশ সরকার, পৌর স্যানিটারি ইন্সপেক্টর সুজয় বিশ্বাসসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের পুরাতন শ্রীগঞ্জ ব্রিজের পাশে জাকির হোসেন গরুর পচা মাংস বিক্রি করছিলেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেখসোনা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে ব্যবসায়ী জাকির হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

রেখসোনা খাতুন বলেন, ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ওই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দকৃত পচা মাংস মাটি চাপা দেওয়া হয়েছে।’

ভোরের আকাশ/ র.ই

 

 


 

জাকির হোসেনজরিমানা

শেয়ার করুন: