শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৫:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ফরিদপুরে নিজ বাড়ির ছাদে বিদ্যুতের কাজ চলাকালে এক ইলেকট্রিশিয়ানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে পুলিশের এক পরিদর্শকের মৃত্যু বরণ করেছেন।

‎শনিবার (২২ আগস্ট) দুপুর ২টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে তার নিজস্ব চারতলা বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবীর হোসেন শরীয়তপুর জেলার নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। 

তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটিতে বৃহস্পতিবার তিনি ফরিদপুরে নিজ বাড়িতে আসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে নিজের নতুন বাড়ির চারতলার ছাদে বিদ্যুতের কাজ চলছিল। এ সময় ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজ (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হন। 

তাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে পুলিশ পরিদর্শক আবীর হোসেন অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর আড়াইটার দিকে 

মো. আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। তিনি পূর্ব থেকেই হৃদ্‌রোগে ভুগছিলেন  বলে জানা গেছে।

আরও পড়ুন

চমেক হাসপাতাল আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন

এদিকে বিদ্যুৎস্পৃষ্ট ইলেকট্রিশিয়ান আব্দুল আজিজকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে কোতোয়ালি থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভোরের আকাশ/রই

মো. আবীর হোসেন

শেয়ার করুন: