শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর বাঙালী গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি বসতবাড়িতে হামলা, ভাঙচুর, মারধর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী ছাহেরা বানু উপজেলার চর বাঙালী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী। তিনি বেলাল সরদারকে প্রধান অভিযুক্ত করে একই গ্রামের রুবেল মিয়া, কালু মিয়া, রফিক মিয়া, শফিক মিয়া, সোহাগ মিয়া, রোজিনা বেগম, আব্দুর রহিমসহ ৯ জনের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার  (১৭জুন) সকাল আনুমানিক ৯টার দিকে পূর্বের পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বেলাল সরদারের নেতৃত্বে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে ভুক্তভোগীদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা সৌদি প্রবাসী শাহীন মিয়া ও রাসেল মিয়ার বসতঘরে প্রবেশ করে টিনের বেড়া ভাঙচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী ছাহেরা বানুর দাবি, হামলার ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর করে, নারীদের শ্লীলতাহানির চেষ্টা চালায় এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলায় ছাহেরা বানু (৫০), ফুলেজা বেগম (৪০), রাসেল মিয়া (২২) ও মমিন মিয়া (২০) আহত হন। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বেলাল সরদার, রুবেল মিয়া, কালু মিয়া, রফিক মিয়া, শফিক মিয়া, সোহাগ মিয়া, রোজিনা বেগম ও আব্দুর রহিম দাবি করেন, রাসেল মিয়ার মাদক সেবন ও বিক্রির প্রতিবাদ করায় প্রথমে তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তারা জানান।

আরও পড়ুন

শ্রীপুরে ফ্যামিলি কার্ড বিতরণ

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ভোরের আকাশ/ র.ই


 

হামলা- ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগমোজাম্মেল হক

শেয়ার করুন: