শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে অস্ত্র মামলায় আসামি গ্রেফতার

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৩ মে ২০২৫, ১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে অস্ত্র মামলায় আসামি গ্রেফতার
পিরোজপুরে অস্ত্র মামলায় আসামি গ্রেফতার

পিরোজপুরের নাজিরপুরে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত (পলাতক) আসামি জাহিদুল ইসলাম শেখ (৪৫)কে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার (১ মে) রাতে উপজেলার রঘুনাথপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত জাহিদুল ইসলাম নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আঃ হাকিম শেখের ছেলে। জাহিদুল এর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, অস্ত্র আইনের মামলায় পলাতক আসামি জাহিদুল ইসলাম। তাকে ওয়ারেন্ট মূলে পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার সহযোগিতায় গতকাল গ্রেফতার করে আজ শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: