শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হরিণাকুণ্ডুতে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চালক আলমগীর হোসেন (৩৫) নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার শিতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন হরিণাকুণ্ডু উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

জানা যায়, সকাল ৯টার দিকে বাড়ি থেকে ভ্যান নিয়ে উপজেলার শাখারীদহ বাজারে মুরগির বাচ্চা কিনতে যাচ্ছিলেন আলমগীর হোসেন। পথিমধ্যে শিতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান সহ রাস্তার পাশে খালে পড়ে যান তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৫ জন গ্রেপ্তার

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার নাহিদ এমরান তন্বী জানান, হাসপাতালে আসার আগেই আলমগীর হোসেন এর মৃত্যু হয়েছে।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, ভ্যান দুর্ঘটনায় নিহত চালকের মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।  এঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

ভোরের আকাশ/ র.ই

রিকশা চালক নিহতগোলাম কিবরিয়া

শেয়ার করুন: