শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষধ ও স্যাম্পল বিক্রির দায়ে ৫ ফার্মেসিকে জরিমানা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ৯:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঔষধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে ৫ ঔষধ ব্যবসায়ীকে অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের ভেতরে ও আশপাশের ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এতে ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির। এ সময়  ব্রাহ্মণবাড়িয়া জেলা ঔষধ তত্ত্বাবধায়ক মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াত এমপি জন্মেছেন ১৯৮১ সালে!

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়,  জেলা ঔষধ প্রশাসনের আবেদনের ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে উপজেলা প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ৫ টি ফার্মেসীকে ৫৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এসব কর্মকান্ডে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির জানান, জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে ঔষধ সংরক্ষণের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।  জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে উপজেলাব্যাপী এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে এবং এসব বিষয়ে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ এনউব

মেয়াদোত্তীর্ণ ঔষধ

শেয়ার করুন: