শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৬ বছর পর ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরে দীর্ঘ ১৬ বছর পরে ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুর ১ টায় উপজেলার পৌর অডিটরিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উপজেলা বিএনপি'র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ।  

পিরোজপুর জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সম্মেলন এর উদ্বোধন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।  সম্মেলনের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন।

এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  প্রথম অধিবেশনের শেষে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। 

ভোরের আকাশ/জাআ

সম্মেলনভান্ডারিয়া উপজেলা বিএনপি

শেয়ার করুন: