শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে নানা কর্মচারীর মধ্য দিয়ে মহান মে দিবস পালিত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১ মে ২০২৬, ১:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

"সুস্থ্য শ্রমিক, কর্মঠ হাত আসবে এবার নব প্রভাত" এ প্রতিপাদ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মে) বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালি টি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। জেলার শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকরা র‍্যালিতে অংশ নেয়। এর আগে শহীদ মিনার প্রাঙ্গনে জেলা শ্রমিক ফেডারেশনে আয়োজনে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

আরও পড়ুন

বৃষ্টির প্রভাবে চড়া সবজির বাজার

এ সময় তিনি বলেন, শ্রমিকদের ঘামের টাকায় রাষ্ট্রের চাকা ঘুরছে কিন্তু বিগত সরকারের সময়ে শ্রমিকদের কোন ভাগ্যের উন্নয়ন হয়নি। শ্রমিকরা সব জায়গায় অবহেলিত, শ্রমিকরা  মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিক দিবস আসলে আমরা সকলেই শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলি কিন্তু আজ পর্যন্ত শ্রমিকদের যথাযথ অধিকার দেওয়া হয় না। বর্তমান সরকার শ্রমিকদের সকল অধিকার বাস্তবায়নে দ্রুত সময়ে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি।

জেলা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক বাবু শ্যামল হোড় এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা শ্রমিক ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী ইমাম তপন, বাবু উদয় লাল গৌড় প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ
 

টাঙ্গাইল

শেয়ার করুন: