৮টি শর্ত সাপেক্ষে কুষ্টিয়ায় জামায়াতের লংমার্চ ও জনসভা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে কুষ্টিয়ায় লংমার্চ উত্তর জনসভার আয়োজন করতে যাচ্ছে দলটির জেলা শাখা। আগামী ৩১ অক্টোবর (শনিবার) অনুষ্ঠিতব্য এই কর্মসূচির জন্য কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠ ব্যবহারের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন।
গত ১৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারী জনাব এনামুল হক জেলা প্রশাসক বরাবর মাঠ বরাদ্দের আবেদন জানান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে এবং জেলা পুলিশ সুপারের (জেলা বিশেষ শাখা) প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সিখানা বিভাগ ৮টি শর্ত সাপেক্ষে এই জনসভার অনুমতি প্রদান করে।জেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত শর্তসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো:আইন-শৃঙ্খলা রক্ষা আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোনো কার্যকলাপ করা যাবে না। স্বেচ্ছাসেবক নিয়োগ জনসভাস্থলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করে সার্বক্ষণিক দায়িত্বে রাখতে হবে। বক্তব্যে সংযম, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো আলোচনা বা কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না। সীমানা ও মাইক ব্যবহার নির্ধারিত স্টেডিয়াম মাঠ ব্যতীত অন্য কোনো স্থান ব্যবহার করা যাবে না এবং মাইক ব্যবহারে সংযত থাকতে হবে যেন জনসাধারণের বিরক্তি সৃষ্টি না হয়।
সময়সীমা ও পরিচ্ছন্নতা জনসভা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং সভা শেষে মাঠ পরিষ্কারের দায়িত্ব আয়োজক কমিটিকে নিতে হবে।সরকারি নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, অনৈতিক কার্যকলাপ বা অভ্যন্তরীণ কোন্দলের কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা দেখা দিলে উপযুক্ত কর্তৃপক্ষ যেকোনো সময় উক্ত জনসভা বন্ধ করার ক্ষমতা রাখবে। এছাড়া অনুষ্ঠান চলাকালীন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে তার দায় আয়োজক কমিটিকে বহন করতে হবে।
সহকারী কমিশনার (জুডিসিয়াল মুন্সিখানা) মোঃ জাকিউল আলম স্বাক্ষরিত অনুমতিপত্রের অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, বিভাগীয় কমিশনার এবং স্থানীয় সংসদ সদস্যগণসহ সংশ্লিষ্ট দপ্তরসমূহে অবগতির জন্য প্রেরণ করা হয়েছে।
ভোরের আকাশ/ এনউব