শিরোনাম
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসিমন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবে ৩ বিচারককে পদায়ন কেন বেআইনি নয়খাদ্য গুদামের অবকাঠামোগত উন্নয়নে টেকসই পরিকল্পনার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই : আইনমন্ত্রীদুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রীওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রীমাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ডপেশাদারিত্ব ও মানবিক আচরণে জনগণের পুলিশ গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় নির্বাচনের মতোই এ নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে: সিইসি

সিরাজদিখানে ভিমরুলের কামড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২ আগস্ট ২০২৬, ৮:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভিমরুলের কামড়ে প্রাণ হারিয়েছে চার বছর বয়সী শিশু রাফসান। রাফসান ইছাপুরা ইউনিয়নের উত্তর কুসুমপুর গ্রামের  চৌকিদার পাড়া এলাকার আরশাদ আলীর পুত্র। রবিবার দুপুরে তার নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  বাড়ীর উঠানে খেলার ছলে রাফসান পাতাযুক্ত ডাল টান দিলে উক্ত স্থানে পূর্ব থেকে থাকা কয়েকটি ভিমরুল একত্রে শিশু রাফসানকে কামড়ালে তার চোখমুখ লাল হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে নিকট আত্মীয়-স্বজন উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়া রাফসানকে ঢাকা রেফার করে। পরে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  তাকে মৃত ঘোষণা করে।

শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে । প্রতিবেশী রমজান আলী বলেন, একটি ছোট্ট প্রাণের এমন করুণ বিদায় কেউ মেনে নিতে পারছেন না। স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিষয়ক সমন্বয় সভা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা.সাবিনা  জানান, প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সিরাজদিখান থানার ওসি মো.আলাউদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,  ভিমরুলে কামড়ে রাফসান নামে  এক শিশুর মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা।

ভোরের আকাশ/এনউব

মৃত্যু

শেয়ার করুন: