শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন শাহ জালাল

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ৬ জানুয়ারি ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা হওয়ায় প্যানেল চেয়ারম্যান-১ শাহ জালালকে অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয়, কক্সবাজার সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমামুল হাফেজ নাদিম টেকনাফের প্রেরিত পত্রের প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩(৩) ধারার বিধান অনুযায়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও জনসেবা কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানদের মধ্যে অগ্রাধিকারক্রমে প্যানেল চেয়ারম্যান-১ হিসেবে দায়িত্ব পালন করবেন শাহ জালাল। তিনি হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ০৫ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে বলে জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে আইন অনুযায়ী প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করা হয়ে থাকে।

ভোরের আকাশ/নি. ব

ইউপি চেয়ারম্যান

শেয়ার করুন: