শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিথ্যা অপবাদসহ ষড়যন্ত্র হচ্ছে বিএনপির বিরুদ্ধে: মির্জা ফখরুল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ৪:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা অপবাদসহ নানা ষড়যন্ত্র করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে। বরং এ দেশে যা কিছু ভালো সবকিছু দিয়েছে বিএনপি।

শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা শহরে পুরোনো স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধনকালে দলটির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি বরং লড়াই করে এতদূর এসেছে। যাদের সদ্যজন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতা প্রশ্নে ভিন্নমত ছিল তারাও এখন বিএনপির সমালোচনা করে। বিএনপিকে বারবার ধ্বংস করতে চেয়েছিল, দল ভাঙতে চেয়েছিলো, পারেনি। ফিনিক্স পাখির জেগে উঠেছে।

তিনি বলেন, বিএনপি নিয়ে বার বার ষড়যন্ত্র করা হচ্ছে। গুম-খুন করে যারা বিএনপিকে ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে।

বিএনপি মহাসচিব বলেন, ওয়ান-এলেভেনে নির্যাতন করে যে নেতাকে নির্বাসিত করা হয়েছিল তিনিই নতুন করে গণতন্ত্রের স্বপ্ন দেখিয়েছেন। নতুন করে সুযোগ এসেছে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার। সবাই বিএনপির পক্ষে দাঁড়ান।

মির্জা ফখরুল বলেন, আজকের যে গণতন্ত্রের কথা সবাই বলছে সেই গণতন্ত্র নিয়ে এসেছিলেন জিয়াউর রহমান। আধুনিক বাংলাদেশের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন জিয়াউর রহমান। গণঅভ্যুত্থানে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে এমন মুক্ত পরিবেশে কর্মসূচি পালনের সুযোগ পাচ্ছে বিএনপি। বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও যারা অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট তাড়িয়েছে সেই ছাত্রজনতাকে অভিনন্দন জানাই।

তিনি বলেন, কোনোদিন মাথা নত করেনি বিএনপি। তাই দল ও তাদের নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ধারাবাহিকতায় বাংলাদেশ বিনির্মাণ করবেন তারেক রহমান।

বিএনপির মহাসচিব বলেন, আজকের সম্মেলন সাধারণ কোনো সম্মেলন নয়। ১৫ বছর পরে বিএনপির অজস্র নেতাকর্মীর ত্যাগের পরে যে সুযোগ এসেছে সেটি কাজে লাগানোর সম্মেলন।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যে নেতার নামে স্লোগান হবে, সেই নেতা মাইনাস হবেন। যে কোনো নেতার নামে স্লোগান নয়, স্লোগান হবে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে।

ভোরের আকাশ/এসএইচ

কিশোরগঞ্জবিএনপিমির্জা ফখরুল

শেয়ার করুন: