শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লালমনিরহাটে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম, অবরুদ্ধ ইউএনও

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ৭ আগস্ট ২০২৬, ১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন নিয়োগপ্রত্যাশীরা। বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনকারীরা পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।
​
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতার কোনো প্রতিফলন ঘটেনি। চূড়ান্ত ফলাফলে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে দাবি তাঁদের।

এ সময় ক্ষুব্ধ আন্দোলনকারীরা প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল, পুনরায় নিরপেক্ষভাবে যাচাই-বাছাই এবং নতুন করে ফলাফল প্রকাশের দাবি জানান। ​বিক্ষোভকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিয়োগপ্রত্যাশীরা ইউএনওর কাছে নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন ও অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলে তাঁরা ইউএনওকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন।

একই সঙ্গে নিয়োগে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

​এ বিষয়ে জানতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন

​ঘটনা প্রসঙ্গে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান (বাবু) বলেন, “সরকারি এই গুরুত্বপূর্ণ প্রজেক্টের নিয়োগে চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি।

​তিনি আরও জানান, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিষয়টি সুরাহার আশ্বাস দেওয়া হয়েছে। এমপি মহোদয় ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করেছেন। যেভাবেই হোক এই প্রহসনের ফলাফল বাতিল করে নতুন পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধার ভিত্তিতে প্রর্থীদের নিয়োগ নিশ্চিত করা হবে।

ভোরের আকাশ/এম
 

ফ্যামিলি কার্ড

শেয়ার করুন: