শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

‎পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুন ২০২৫, ৮:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা
পিরোজপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা

‎পিরোজপুরের কাউখালিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে ভেজাল খাদ্য বিক্রির দায়ে চিত্ত কুন্ড নামে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ জুন) বিকেলে কাউখালি উত্তর বাজার এলাকার আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভান্ডারে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। কাউখালি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা আদালত পরিচালনা করেন।
‎
‎বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
‎
‎নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতি মাসে মোবাইল ল্যবরেটরি ভ্যানের মাধ্যমে খাদ্য পরিক্ষা করে।  সেই অভিযানের অংশ হিসেবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুর জেলা কার্যালয়ের একটি দল পিরোজপুরের কাউখালিতে একটি অভিযান পরিচালনা করে।  এসময় উপজেলার উত্তর বাজার এলাকার আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভান্ডারে খাদ্য পরিক্ষা করে সেখানে বিক্রির জন্য রাখা ঘি পরিক্ষা করে তার মধ্যে ভেজালের অস্তিত্ব পায়।  তাছাড়া ঘি এর কোন নিবন্ধন অর্থাৎ বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় দোকান ব্যবসায়ী চিত্ত কুন্ডকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
‎
‎বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ পিরোজপুর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামীম আহমেদ বলেন, আমাদের মাসিক অভিযানে উপজেলার আদি নিশি কুন্ডু মিষ্টান্ন ভান্ডারকে ভেজাল খাদ্য বিক্রির অভিযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ নিরাপদ খাদ্য আইনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জাআ

ভেজাল খাদ্যজরিমানা

শেয়ার করুন: