শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঈশ্বরদীতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত, জরিমানা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পাবনার ঈশ্বরদীতে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখা ও বিক্রিতে প্রতি লিটারে প্রায় ২০০ গ্রাম তেল কম দেওয়ার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎‎শনিবার(১৪মার্চ) বিকেলে পোর শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। অভিযুক্ত ব্যবসায়ীর নাম মোঃ করিম। তিনি‘মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সী’-এর স্বত্বাধিকারী।

‎‎জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে পৌর শহরের রেলগেট এলাকায় মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সীতে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীনভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার পেট্রোল পাওয়া যায়। শুধু তাই নয় পেট্রোল বিক্রিতেও প্রতি লিটারে ২০০ গ্রাম কম দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।  লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ও ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুত রাখা ও বিক্রিতে প্রতারনা করায় ব্যবসায়ী মোঃ করিমকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

‎‎ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন,  নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখা ও তেল বিক্রিতে কম দেওয়ার প্রমাণ মেলায় ওই ব্যবসায়ীকে সতর্কতামুলক জরিমানা করা হয়েছে। মজুতকৃত এসব তেল তাৎক্ষনিক নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতে বলা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

অবৈধভাবে তেল মজুত

শেয়ার করুন: