শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ৫:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যার দায়ে স্বামী মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত মানিক মিয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গাবরগাড়ী গ্রামের ছহির উদ্দিন মির্জা'র ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মাসুদুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন, মানিক মিয়া পলাতক রয়েছেন। মামলার অপর দুই আসামী হেনা খাতুন ও হানিফ মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর তাড়াশ উপজেলার দবির সরকারের মেয়ে রেখা খাতুনের সঙ্গে পাশ্ববর্তী গাবরগাড়ী গ্রামের মানিক মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় নগদ টাকা ও উপহার সহ মানিক মিয়াকে মোট ৮০ হাজার টাকা প্রদান করা হয়। এতে সন্তুষ্ট না হয়ে বিয়ের পর ৫০ হাজার টাকা যৌতুক দাবী করে মানিক। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলোহ শুরু হয়।

এক পর্যায়ে ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাতে রেখাকে হত্যা করে মানিক ও তার পরিবারের লোকজন। এঘটনায় নিহতের ভাই হাফিজুর রহমান সরকার বাদী হয়ে মানিক মিয়া, তার ভাই হানিফ ও মা হেনা খাতুনকে আসামী করে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ মানিক মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে আদালত।

ভোরের আকাশ/জাআ

স্ত্রী হত্যাসিরাজগঞ্জস্বামীর যাবজ্জীবন

শেয়ার করুন: