কুড়িগ্রামে সাব-রেজিষ্টারকে শ্বাসরোধ করে হত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অবসরপ্রাপ্ত সাব-রেজিস্টার সহিবুর রহমান স্বপনকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরিবারের লোকজন জানায়, শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার পর থেকে স্বপনকে খুঁজে পাওয়া যায় নি।
শনিবার (১৬ আগস্ট) ভোরে নাগেশ্বরীর হলিকেয়ার ক্লিনিক এর পিছনে লেক সিটির কচুরিপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে তার পরিবার।
পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সৎভাই আবু তালহাকে আটক করেছে। ধারণা করা হচ্ছে ,জমিজমা সংক্রান্ত জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
ভোরের আকাশ/মো.আ.