শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিতলমারী দিবসে সাংবাদিকসহ ১৪ জনকে বিশেষ সম্মাননায় ভূষিত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ২:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

বাগেরহাটের চিতলমারী উপজেলা দিবস ২০২৫ উপলক্ষ্যে  সাংবাদিক অরুণ কুমার সরকার আনুষ্ঠানিকভাবে" সাংবাদিক সম্মাননায়" ভূষিত হয়েছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি  উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন তাকে এই সম্মাননা স্মারক তুলে দেন।

সাংবাদিক অরুণ কুমার সরকার দৈনিক আমার সংবাদ, ভোরের আকাশ, বাংলাদেশ সমাচারসহ অন্যান্য মিডিয়াতে দায়িত্বরত আছেন।  কোডেক- সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেকের সহকারী পরিচালক মো. রাশেদুর রেজা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চারটি ক্ষেত্রে ১৪ জনকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।দিবস উপলক্ষ্যে সমৃদ্ধি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।

কোডেক সমৃদ্ধি কর্মসূচি চিতলমারী উপজেলা সমন্বয়কারী আজগর হায়দার জানান, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার -কোডেক দীর্ঘদিন ধরে চিতলমারীসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন যাত্রার উন্নয়নে জন্য কাজ করছে।

সমাজ উন্নয়নে চারটি ক্ষেত্রে এ বছর ১৪ জনকে এই সম্মাননা দেয়া হয়। তার মধ্যে সাংবাদিক সম্মাননায় ভূষিত হন মোঃ একরামুল হক মুন্সী ও অরুণ কুমার সরকার। প্রতিভাবান শিল্পী সম্মাননায় তনুশ্রী মজুমদার, সামাজিক কাজে অবদানের জন্য প্রমথ হালদার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব টুটুল কান্তি মন্ডল, সেরা মেন্টর ৫ জন- প্রিয়া অধিকারী, বন্নি হীরা, প্রিয় চক্রবর্তী, সজীব গাইন ও শর্মী বিশ্বাস। যুব সম্মাননা পেয়েছেন ৪জন -শ্রাবণী বাড়ৈ, মিঠুন হাজরা, সেতু বালা ও সবুজ হালদার। তিনি জানান, সমৃদ্ধি  কর্মসূচি স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, ক্রীড়া,সাংস্কৃতিকসহ নানা ক্ষেত্রে কাজ করছে।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী প্রেসক্লাবে সভাপতি মো. একরামুল হক মুন্সি,  উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, উপজেলা নির্বাচন অফিসার রুমান হোসাইন,  মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান প্রমুখ।

ভোরের আকাশ/মো.আ.

 

 

চিতলমারীপুরস্কারবাগেরহাট

শেয়ার করুন: