শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দেবো: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ৯:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নিজের বিরুদ্ধে দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজির অভিযোগ পেলে নাকে খত দিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। রাশেদ খাঁন বলেছেন, ‘দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজরা ভোটের জন্য মানুষের মাঝে ভয়ের রাজনীতি ঢুকানোর চেষ্টা করছে। কিন্তু আগামী নির্বাচনে ভয় দেখানোর রাজনীতি চলবে না। জুলাই গণ-অভ্যুত্থানের পরে দেশের মানুষ ভয়ের রাজনীতি আর চায় না।’

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকাল ৫টায় ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজারে নির্বাচনী গণসংযোগকালে আয়োজিত পথসভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।

পথসভায় রাশেদ খাঁন বলেন, ‘আগামী নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। আগামী নির্বাচনে কেন্দ্র দখল, ভোট কারচুপির কোনো সুযোগ থাকবে না। ভয়ভীতি প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না। আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী মাঠে থাকবে।’

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আপনাদের ভাই, নেতা হতে আসিনি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষিত প্রার্থীকে আপনারা ভোট দেবেন। আমাকে ভোট দিতে হবে এমন নয়। আমার চেয়ে যোগ্য মানুষকে আপনারা ভোট দেবেন। আমিও তাকেই ভোট দেবো।’

তিনি আরও বলেন, ‘আজ কৃষকরা সার পায় না, বীজ পায় না। শিক্ষা ব্যবস্থা বিগত ১৬ বছরে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। কাজেই, কৃষক বাঁচাতে দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচাতে নতুন নেতৃত্বকে বেছে নিতে হবে।’

পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি প্রভাষক মো. সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রিহান হোসেন রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসেল আহমেদ।

ভোরের আকাশ/জাআ

দুর্নীতিঝিনাইদহ

শেয়ার করুন: