শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয়পুরহাটে ফুফু-ভাতিজির মরদেহ উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ৩ ডিসেম্বর ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জয়পুরহাট সদর উপজেলার চকবরকত ইউনিয়নের চিরলা গ্রামে দুর্বৃত্তের হামলায় ফুফু–ভাতিজির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে ওই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন- নুরনাহার বেগম ও তার ভাতিজি খাতিজা পাখি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে টিউবওয়েলের লোহার হাতল দিয়ে ফুফু ও ভাতিজির মাথায় আঘাত করে গুরুতর জখম করে। নিহত নুরনাহার বেগম (৫০) সদর উপজেলার চিরলা গ্রামের মেয়ে। আর আহত খাতিজা পাখি (১৭) আব্দুল মতিনের মেয়ে ও স্থানীয় পল্লীবালা বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

রাতেই নুরনাহার বেগমকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ভাতিজি খাতিজা পাখিকে গুরুতর অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয়রা জানান, হামলার সময় ফুফু ও ভাতিজি একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। কারা বা কেন এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, হামলাকারীদের শনাক্তে জোরদার তদন্ত চলছে এবং দ্রুতই দায়ীদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন। 

এদিকে চিরলা গ্রামে এই নৃশংস ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভোরের আকাশ/তা.কা

 


 

জয়পুরহাটদুর্বৃত্তহামলা

শেয়ার করুন: