ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক সন্তানের জননী সীমা রাণী দাস (২৭) নামে এক গৃহবধূর আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে বসতঘর থেকে সীমা রাণী দাসের মরদেহ উ'দ্ধার হয়। তাঁর স্বামীর নাম রঞ্জন বিশ্বাস।
পুলিশ জানায়, নিহতের মুখ, বুক ও পেটের অংশ আগুনে পোড়া। কি কারণে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
ভোরের আকাশ/ র.ই