শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

চৌদ্দগ্রামে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সমবায়ের মাধ্যমে দেশ গঠন ও মানুষের অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় নিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে উদযাপিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি), সদর দক্ষিণ এএসএম নুরুল আখতার নিলয়।

আরও পড়ুন

কাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং উপজেলা তথ্য কর্মকর্তা ফাতেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (অ.দা.) মো. আব্দুল্লাহ আল মামুন, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী মো. ইয়াছিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ইশা বহুমুখী সমবায় সমিতির নির্বাহী সদস্য রহিম বাদশা, বাতিসা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মোল্লা ও উজিরপুর মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নুর মোহাম্মদসহ অনেকে।

আলোচনা সভা শেষে মৎস্যজীবী ও বহুমুখী সমবায় সমিতির সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: