শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাদ্রাসার নৈশ্য প্রহরীকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুন ২০২৫, ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদ্রাসার নৈশ্য প্রহরীকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু
মাদ্রাসার নৈশ্য প্রহরীকে কুপিয়ে জখম, হাসপাতালে মৃত্যু

পাবনার ভাঙ্গুড়ায় সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসার নৈশ্য প্রহরী ওসমান গনি মোল্লাকে (৫৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ জুন) সকাল দশটার দিকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সোমবার দিবাগত রাত ১ টার দিকে মাদ্রাসার কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর বাজারে অবস্থিত সিকেবি রুস্তমিয়া আলিম মাদ্রাসা। দুই যুগেরও বেশি সময় আগে চন্ডিপুর গ্রামের রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে ওসমান গনি মোল্লা এই মাদ্রাসায় নৈশ্য প্রহরীর চাকরি পান।

সোমবার সন্ধ্যায় যথারীতি ওসমান গনি মাদ্রাসায় দায়িত্ব পালন করতে আসেন। একপর্যায়ে রাত একটার দিকে কে বা কাহারা মাদ্রাসা প্রবেশ করে তাকে কুপিয়ে জখম করে। এ সময় স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে মাদ্রাসায় প্রবেশ করে ওসমান গনিকে মুমূর্ষ অবস্থা দেখতে পেয়ে থানায় খবর দেয় এবং তাকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরপর রাতেই ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সহ পুলিশের একটি টিম  ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা হেফাজতে নেন।

এ বিষয়ে কথা বলতে মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদকে ফোন করলেও তার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হত্যাকারীকে শনাক্ত করতে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি দ্রুতই হত্যাকাণ্ডের ঘটনা উদঘাটন করা সম্ভব হবে।

ভোরের আকাশ/জাআ

নৈশ্য প্রহরীমৃত্যু,

শেয়ার করুন: