শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর মহানগরীর ৩৭নং ওয়ার্ড শাখা সি.পি.বি’র ৬ষ্ঠ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

মো: জিল্লুর রহমান, গাজীপুর

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর মহানগরীর ৩৭নং ওয়ার্ড শাখা সি.পি.বি’র ৬ষ্ঠ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত
গাজীপুর মহানগরীর ৩৭নং ওয়ার্ড শাখা সি.পি.বি’র ৬ষ্ঠ সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সি.পি.বি) গাজীপুর মহানগরীর ৩৭নং ওয়ার্ড শাখার ৬ষ্ঠ সম্মেলন-২০২৫ শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৩টায় কুনিয়া মির্জাবাড়ি রোডে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সম্মেলনে কমরেড মো: আজিজুল ইসলামকে সম্পাদক এবং কমরেড শাহাবুদ্দিনকে সহ-সম্পাদক নির্বাচিত করে ১৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পুরাতন কমিটি বাতিল করা হয়েছে এবং শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটি কার্যক্রমে যোগ দিয়েছে।

সম্মেলনের উদ্বোধন করেন সি.পি.বি, গাজীপুর জেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের সাংস্কৃতিক বিষয়ক আহ্বায়ক ও জেলা কমিটির সদস্য কমরেড মাধব আচার্য। সভাপতিত্ব করেন কমরেড মো: শাহাবুদ্দিন, সঞ্চালনা করেন কমরেড মো: আজিজুল ইসলাম।

সম্মেলনে উপস্থিত ছিলেন সি.পি.বি’র গাজীপুর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড জিয়াউল কবীর খোকন, কমরেড মো: ফরুক হোসেন, লেখক ও কমরেড আবুল কালাম আজাদ (প্রত্যয় আজাদ) এবং কমরেড মো: বাবর মিয়া।

সম্মেলন শেষে নতুন ১৪ সদস্য বিশিষ্ট শাখা কমিটি গঠনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: