শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৭ আগস্ট ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কক্সবাজারে অনুষ্ঠিত হলো বাংলাদেশের কৃষি খাতের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এসিআই ক্রপ কেয়ার এর পরিবেশক সম্মেলন ২০২৫।  সম্প্রতি দিনব্যাপী হোটেল কক্সটুডের হল রুমে অনুষ্ঠিত জমকালো এ পরিবেশক সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ২৫০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।

“সোনার দেশের সোনালী মাঠে, কৃষকের পাশে সব সময়”- এই প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফরমুলেশনস পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই ফরমুলেশনস পিএলসি এর চিফ অপারেটিং অফিসার ড.   মুক্তার আহমেদ সরকার।

প্রধান অতিথি সুস্মিতা আনিস বলেন, “আমাদের প্রতিটি ডিলার এসিআই এর মূল চালিকাশক্তি।  তাঁদের সহযোগিতায় আমরা আজ দেশের কৃষি ব্যবস্থাকে নিরাপদ, কার্যকর ও টেকসই প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে পেরেছি।  আমরা পণ্যের গুণগতমান নিশ্চিত করতে প্রতিটি ধাপে কাজ করছি, এবং সামনে আরও উদ্ভাবনী ফর্মুলেশন ও রেগুলেটরী কার্যক্রম শুরু হয়েছে যা ভবিষ্যতের কৃষির রূপ বদলে দেবে।”

অনুষ্ঠানে এসিআই ক্রপ কেয়ার এর গুণগত মানসম্পন্ন ও উন্নত প্রযুক্তির বালাইনাশক ফর্মুলেশন, কৃষকের চাহিদাভিত্তিক নতুন পণ্য উন্নয়নের পরিকল্পনা, উপযোগী জৈব ও পরিবেশ বান্ধব পণ্যেও গবেষণা, বিশ্বমানের গবেষণাগার ও মাঠপর্যায়ে ট্রায়াল কার্যক্রম উপস্থাপন করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসিআই ক্রপ কেয়ার এর সিনিয়র জেনারেল ম্যানেজার (আরএএন্ডপিডি) সুবীর চৌধুরী, সিনিয়র জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আবদুর রহমান, জেনারেল ম্যানেজার (সেল্স) মো. আসাদুজ্জামান মাসুদ।

এছাড়াও এ সম্মেলন আরো উপস্থিত ছিলেন হেড অফিস ও বিভিন্ন ডিপার্টমেন্টের ম্যানেজার, জোনাল হেডসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পরিবেশকদের সাথে মতবিনিময়, ভবিষ্যৎ বাজার কৌশল ও কৃষি উদ্ভাবন নিয়ে মুক্ত আলোচনা পর্ব ছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া বছরের সেরা ডিলারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়, যা উপস্থিত সকলের মধ্যে উৎসাহের সৃষ্টি করে।  এসিআই ক্রপ কেয়ার উন্নতমানের কৃষিপণ্য শুধুই বিক্রয় নয়, বরং কৃষক ও পরিবেশের উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছে।

ভোরের আকাশ/জাআ

এসিআই ক্রপ কেয়ারকক্সবাজারসম্মেলন

শেয়ার করুন: