শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মধুখালীতে নির্বাচনী ব্যানার–ফেস্টুন অপসারণে প্রশাসনের অভিযান

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ৩:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত ৪৮ ঘণ্টা সময়সীমা শেষে মধুখালী পৌরসভার বিভিন্ন এলাকায় সকল ধরনের নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে মধুখালী উপজেলা পরিষদ গেট এলাকা থেকে এ অভিযান শুরু হয়। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার সময়সীমা গতকাল সন্ধ্যায় শেষ হয়েছে। এর মধ্যে অনেক প্রার্থী ও সমর্থক নিজ দায়িত্বে তাদের নির্বাচনী প্রচারণার ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নিয়েছেন।

তবে যারা এখনো তা অপসারণ করেননি, তাদের সব ধরনের নির্বাচনী সামগ্রী আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে ফেলা হচ্ছে।

পর্যায়ক্রমে পৌরসভা এলাকা শেষ করে পুরো উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানায় উপজেলা প্রশাসন।  তিনি আরও বলেন, অপসারণের পর কেউ যদি নতুন করে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ড স্থাপন করে নির্বাচনী প্রচারণা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, মধুখালী পৌরসভার সচিব মোঃ রুহল আমিনসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

ভোরের আকাশ/মো.আ.

ফরিদপুরজেলা প্রশাসক

শেয়ার করুন: