শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন হুরে জান্নাত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দেশের প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল ও কার্যকর করতে সরকার নতুন করে ১১টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। 

এই নিয়োগের অংশ হিসেবে খুলনার কৃতি কর্মকর্তা হুরে জান্নাত খুলনা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন, যা স্থানীয় প্রশাসনে নতুন গতি সঞ্চার করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। 

জানা গেছে, হুরে জান্নাত এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (বেসরকারি মাধ্যমিক-২) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার কর্মদক্ষতা, সততা ও প্রশাসনিক অভিজ্ঞতা বিবেচনায় তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। 

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে খুলনাসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগের বিষয়টি নিশ্চিত করে। এই সিদ্ধান্তকে প্রশাসনের কার্যকারিতা বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। 

নতুন নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের মাধ্যমে সংশ্লিষ্ট জেলাগুলোতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা, জনসেবার মান বৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করতে এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

স্থানীয় জনগণও আশা প্রকাশ করেছেন, নবনিযুক্ত জেলা প্রশাসক হুরে জান্নাতের নেতৃত্বে খুলনায় উন্নয়নমূলক কার্যক্রম আরও বেগবান হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসন আরও কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি বর্তমানে দায়িত্বরত ১১ জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

জেলা প্রশাসকহুরে জান্নাত

শেয়ার করুন: