শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী থানা পরিদর্শনে অতিরিক্ত আইজিপি

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ৯ এপ্রিল ২০২৬, ৩:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও ঈশ্বরদী থানা পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অর্থ) আকরাম হোসেন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে তিনি প্রথমে রূপপুর প্রকল্প এলাকা পরিদর্শন করেন। পরে ঈশ্বরদী থানায় গিয়ে থানার সার্বিক কার্যক্রম তদারকি করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় অতিরিক্ত আইজিপিকে স্বাগত জানান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।

বিকেল ৩টার দিকে অতিরিক্ত আইজিপি আকরাম হোসেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছান। সেখানে তিনি প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং চলমান নির্মাণকাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েও আলোচনা করেন।
পরে বিকেলে তিনি ঈশ্বরদী থানায় যান।

সেখানে থানার বিভিন্ন দপ্তর, রেকর্ড সংরক্ষণ, সেবার মান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খোঁজ নেন। পাশাপাশি থানার কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ও জনবান্ধবভাবে কাজ করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাবনা জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান, রূপপুর ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভোরের আকাশ/এনউব

রুপপুর পারমাণবিক বিদ্যুৎ

শেয়ার করুন: