ময়মনসিংহে হত্যা মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহে হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাদীর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, বাদীর ভাই ভিকটিম এরশাদ আলীর (৩৭) সাথে বিবাদী শাজাহান এর টাকা ধার নেওয়ার বিষয় নিয়ে আগে থেকে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন গত ৩১ অক্টোবর ২০২৫ সকাল অনুমানিক ৬টায় ধোবাউড়া থানাধীন পশ্চিম সোহাগীপাড়া সাকিনস্থ জনৈক মানিক মিয়া (৫০) চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর ভিকটিম এরশাদ আলীকে একা পেয়ে বিবাদীগনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন বিবাদী বে-আইনি জনতা সংঘবদ্ধে হয়ে পূর্ব পরিকল্পিতভাবে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম এরশাদকে হত্যার উদ্দেশ্যে অর্তকিত হামলা করে গুরুত্বর রক্তাক্ত জখম করে।
ভিকটিমের ডাকচিৎকারে বাদীসহ আশ পাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা চলে যায় । পরবর্তীতে আশেপাশের লোকজনের সহায়তায় ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে ভিকটিম এরশাদকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় ভিকটিমের ভাই মো. ইয়াছিন আলী (৪৩) বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-০১, তারিখ- ০১ নভেম্বর ২০২৫ ইং ধারা- ১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪, পেনাল কোড দায়ের করেন। মামলা রুজুর পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার লক্ষ্যে তৎপর হয়।
এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ধৃত অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে ৬ নভেম্বর ২০২৫ইং আনুমানিক ৮টা ১০ মিনিটে র্যাব-৪, সিপিসি-২, নবীনগর, সাভার, ঢাকা এর সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুরগাও এলাকায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার এরশাদ আলী (৩৭) হত্যা মামলার ৩নং এজাহারনামীয় আসামী মো. শাজাহান মিয়া (২৭), থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা তদন্তকারী কর্মকর্তার নিকটে হস্তান্তর করে।
ভোরের আকাশ/জাআ