শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে পরিত্যক্ত ঘর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ৯:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরে শ্রীপুরে রাজাবাড়ী বাজারে  পরিত্যক্ত ঘর থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে রাজাবাড়ি বাজারের পশ্চিম পাশের পুরাতন ব্রিজের নিচে পরিত্যক্ত টিনের ছাপরা ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ অর্ধগলিত থাকায় পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ। মরদেহ উদ্ধারের খবরে পেয়ে ঘটনাস্থলে এসে জনি সরকার ও তার বোন সানজিদা সরকার মরদেহটি তার বাবা আসাদুজ্জামান সরকার (৫০) এর বলে দাবী করেন।

তারা জানান, মরদেহের পাশ থেকে উদ্ধারকৃত গেঞ্জী,লুঙ্গী ও এক জোড়া  জুতা  তাদের বাবার বলে দাবী করেন। আসাদুজ্জামান সরকার উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকারের ছেলে৷

এ বিষয়ে সানজিদা সরকার জানায়, তার বাবা রাজাবাড়ী বাজারে ফার্নিচারের ব্যবসা করতেন। গত ২৩ সেপ্টেম্বর তিনি দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি।মাথায় কিছুটা সমস্যা ছিলো৷ আড়াই মাস আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান না পেয়ে শ্রীপুর থানায় জিডি করেন।

রাজাবাড়ী বাজার কমিটি জানান, গত রাতে রাজাবাড়ি বাজারে চুরি চেষ্টা করে চোর চক্র। চোর সন্দেহে আমরা একজনকে দৌড়ানি দিলে সে পরিত্যক্ত ব্রিজের নিচ দিয়ে পালিয়ে যায়৷ আমরা পিছনে ছুটলে ওই জায়গায় দুর্গন্ধ পাই৷ তারপর দেখি পরিত্যক্ত টিনের ছাপড়া ঘরে লাশ পড়ে আছে। পরে পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করে ।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার শাহা বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

 

শ্রীপুরমরদেহ উদ্ধার

শেয়ার করুন: