শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নানা আয়োজনে কুষ্টিয়ায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস’

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নানা কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস’। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় (কালেক্টরেট) প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে সেখানে নবনির্মিত ‘জুলাই মনুমেন্ট’ বা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা পর্যায়ক্রমে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারসহ প্রশাসন, রাজনৈতিক দল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন

স্কুল-কলেজ কর্তৃপক্ষের জন্য জরুরি বার্তা দিল মাউশি

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জুলাই শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, শহীদদের আদর্শ ও আত্মত্যাগকে ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ভোরের আকাশ/জেআ

জুলাই শহীদ দিবসকুষ্টিয়া

শেয়ার করুন: