পিরোজপুরে র্যাবের নির্বাচনী মহড়া

পিরোজপুর জেলার তিনটি আসনে ৪১৮ কি কেন্দ্রে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছে র্যাব-০৮এর টিম।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বিভিন্ন আসনে র্যাব-০৮ এর টিম মহড়া কার্যতক্রম পরিচালনা করে।
র্যাব-০৮ এর পক্ষ থেকে জানায়, জেলার তিনটি আসনে আমাদের প্রত্যেক কেন্দ্র মোবাইল পেট্রোল টিম আছে সেগুলো সব পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। জেলায় ৬৫ জন র্যাব সদস্য মোতায়েন রয়েছে। নির্বাচনের সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে তিনটি আসনেই কাজ করে যাচ্ছে র্যাব-০৮।
র্যাব-০৮ এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান জানান, আজকে আমরা রোবষ্ট পেট্রোলিং ও মোবাইল পেট্রেলিং এর মাধ্যমে সকল ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করেছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ভালো রয়েছে।
ভোরের আকাশ/ র.ই