শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেড় যুগ ধরে পৈতৃক সম্পত্তি ফায়ার সার্ভিসের দখলে, এখনো ক্ষতিপূরণ পায়নি নীলফামারীর নূরনাহার

রংপুর ব্যুরো

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ব্যক্তি মালিকানা জমি সরকারি কাজে এবং দেশের স্বার্থে ব্যবহারের জন্য ক্রয় করলে সঠিক পাওনা দিতে হবে জমির মালিককে। তবে এক ভিন্ন চিত্র দেখা গেছে নীলফামারীর ডিমলা সরকারি ফায়ার সার্ভিস স্টেশনে। ১৮ বছর আগে ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণ করে ফায়ার সার্ভিস স্টেশন কতৃপক্ষ, দিতে চেয়েছিল জমির ন্যায্য মূল্য। তবে দেড় যুগ পার হলেও আজো পায়নি সেই জমির ক্ষতিপূরণ। ভিটেমাটি হারিয়ে এখন নিঃস্ব নূরনাহার বেগম ( ৫৯), বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও পায়নি কোন বিচার।

ভূক্তভোগি নূরনাহার বেগমের বাড়ি নীলফামারী জেলার ডিমলা থানার ডিমলা ইউনিয়নের বাবুরহাট গ্রামের বাসিন্দা তিনি।

নূরনাহার বেগমের অভিযোগ, বাজারমূল্যের তুলনায় নগণ্য দাম নির্ধারণ করার অস্বীকৃতি জানিয়ে জমি নিজের করে নেওয়ার পর টাকা না দিয়ে শুরু করেন তালবাহানা। যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন ও ক্ষতিপূরণ প্রদান না করেই প্রভাব খাটিয়ে তাকে তার পৈতৃক জমি থেকে উচ্ছেদ করা হয়েছে। বর্তমানে সেখানে ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চলছে। দীর্ঘ এই সময়ে তিনি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক বরাবর একাধিকবার আবেদন করলেও কোনো সুরাহা পাননি। নূরনাহার বেগমের দাবি, "জমি হারিয়ে আমি আজ নিঃস্ব। গত ১৮ বছর ধরে শুধু বিচারের আশায় ঘুরছি। বর্তমানে এই জমির বাজারমূল্য শতাংশ প্রতি কয়েক লক্ষ টাকা হলেও আমি আজ অবধি এক টাকাও ক্ষতিপূরণ পাইনি।

তিনি আরও জানান, জমি ছেড়ে দেওয়ার জন্য তার পরিবারের ওপর বিভিন্ন সময় চাপ প্রয়োগ করা হয়েছে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন অনুযায়ী, বিলম্বিত ক্ষতিপূরণের ক্ষেত্রে বর্তমান বাজারমূল্যে অর্থ প্রদানের বিধান থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা থমকে আছে।

আরও পড়ুন

রুপসায় ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির ভিডিও ভাইরাল

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, বর্তমানে তারা চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। জমির বর্তমান বাজার দর অনুযায়ী ক্ষতিপূরণ এবং বিগত বছরগুলোর ক্ষতিপূরণ বাবদ পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা। অন্যথায় এই বৃদ্ধ বয়সে স্রেফ পথের ফকির হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না

এবিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তারা জানান, সরকারি কাজের টাকা কারও আত্মসাৎ করার সুযোগ নেই। কি কারণে আজো টাকা পায়নি সে বিষয়ে আমরা ক্ষতিয়ে দেখবো। আইনি নিয়ম কেউ ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/এনউব

ক্ষতিপূরণ পায়নি

শেয়ার করুন: