শিরোনাম
৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা৩০ নভেম্বরের পর কলকাতা-শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার অনুরোধতুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসন করতে চায় মালয়েশিয়াপোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সিপিডির প্রস্তাবে বিজিএমইএর আপত্তি১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রীগোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপিকক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনের মৃত্যুআন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমারপুত্রসন্তানের মা হলেন সামান্থা

খুলনায় একের পর এক নাশকতা ও গুপ্ত হত্যার নেপথ্যের কারিগরদের খুঁজছে গোয়েন্দা

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ৪:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খুলনায় সম্প্রতি একের পর এক হত্যাকান্ড, ককটেল বিস্ফোরণ, অগ্নি সংযোগ ও গুপ্ত হত্যার ঘটনায় ভাবিয়ে তুলেছে নগরবাসীকে। রাজনৈতিক কার্যালয় থেকে জুলাই স্মৃতিস্তম্ভ, ট্রেনের বগি, বাদ যায়নি পরিবেশ রক্ষায় লাগানো গাছ।

অগ্নিসংযোগের এসব ঘটনা বিচ্ছিন্ন অপরাধ নাকি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চেষ্টা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, মাঠপর্যায়ে হামলাকারীরা মূল পরিকল্পনাকারী না হলেও তাদের পেছনে সমাজের বিভিন্ন পেশার প্রভাবশালী ব্যক্তিদের অর্থ ও রসদ জোগানোর অভিযোগ রয়েছে। সাংবাদিক, ব্যবসায়ী ও আইনজীবীসহ বেশ কয়েক জনের নাম গোয়েন্দা অনুসন্ধানে এলেও তাদের সুনির্দিষ্ট প্রমাণ বা কার্যকারিতা এখনো স্পষ্ট না হওয়ায় নাগরিক সমাজে ক্ষোভ ও ধোঁয়াশা গোয়েন্দা সূত্রের ভাষ্যমতে, রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র বিচ্ছিন্নভাবে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।

আগামী ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পলাতক নেতাকর্মীদের তৎপরতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাশকতায় অর্থায়ন ও মদদ দেওয়ার অভিযোগে সন্দেহভাজনদের একটি তালিকা তৈরি করে তাদের কললিস্ট, যোগাযোগের ধরন এবং আর্থিক লেনদেন যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কয়েক দিনের ধারাবাহিক হামলা ও নাশকতার চিত্র:  গত কয়েক দিনের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে নাশকতার একটি ধারাবাহিকতা স্পষ্ট হয়: ১১ নভেম্বর ভোররাত: নগরীর শিববাড়ী মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করে মোটরসাইকেলে আসা তিন যুবক। স্থানীয়দের সহায়তায় সোনাডাঙ্গা থানা পুলিশ ফাহাদ হোসেন (২৪) নামের এক যুবককে পেট্রোলভর্তি বোতল ও পটকাজাতীয় বস্তুাসহ আটক করে।

১০ নভেম্বর রাত সাড়ে ১২টা: দাকোপের পোদ্দারগঞ্জ খেয়াঘাটসংলগ্ন এলাকায় একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপ করা হয়। ঘটনাস্থল থেকে ভাঙা কাচের বোতল ও পেট্রোল উদ্ধার করে পুলিশ।

১০ নভেম্বর ভোরবেলা: বটিয়াঘাটার দারোগার ভিটায় উপজেলা বিএনপি কার্যালয়ের ব্যানারে আগুন দেয় মুখোশধারী দুই মোটরসাইকেল আরোহী।

১০ নভেম্বর রাতে: নগরীর ময়ূর আবাসিক এলাকায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) উদ্যোগে রোপণ করা গাছে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা ঘটনাটিকে ন্যক্কারজনক বলে উল্লেখ করেছেন।

১০ নভেম্বর রাতে: খুলনা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুরুত্বপূর্ণ পরিবহন অবকাঠামোর ভেতরের এই ঘটনায় নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন

মতলব উত্তরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

৯ নভেম্বর রাত ৮টা: দৌলতপুরের সেভ অ্যান্ড সেভের সামনে কৃষক দলের ঘরোয়া সভা লক্ষ্য করে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ করা হলেও তা বিস্ফোরিত হয়নি। একই রাতে মনা মার্কেট এলাকা থেকেও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তদন্ত ও নাগরিক সমাজের প্রতিক্রিয়া: কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া জানান, পেশাজীবী ও সামাজিক সংগঠনের আড়ালে থেকে যারা নাশকতায় অর্থ ও মদদ দিচ্ছে, তাদের কললিস্ট বিশ্লেষণের মাধ্যমে শনাক্তে কাজ চলছে। তবে সাংবাদিক, ব্যবসায়ী ও আইনজীবীদের অর্থদাতা বা গডফাদার হিসেবে চিহ্নিত করার বিষয়টি এখনো কেবল গোয়েন্দা সূত্রের অভিযোগে সীমাবদ্ধ রয়েছে এবং সুনির্দিষ্ট কোনো কার্যকর ব্যবস্থা বা স্পষ্ট অগ্রগতি না দেখায় খুলনার নাগরিক সমাজের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, সব কিছু এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং কাজের কাজ কিছুই হচ্ছে না।

কেবল মাঠপর্যায়ের সন্দেহভাজনদের আটকের মধ্যে তদন্ত সীমাবদ্ধ না রেখে প্রকৃত নির্দেশদাতা, অর্থদাতা ও বাস্তবায়নকারীদের যোগসূত্র প্রমাণসহ প্রকাশ্যে এনে নির্দোষ কাউকে হয়রানি না করে বিচারের মুখোমুখি করাই এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সদা তৎপর রয়েছে।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: