ধামইরহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলার একটি যাত্রীছাউনির ভেতর থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ । সোমবার (৬ জুলাই ) বিকাল ৬টার দিকে উপজেলার বিহারীনগর সড়কে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ধানতাড়া মোড় এলাকায় অবস্থিত যাত্রীছাউনির ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান জানিয়েছে, মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
ভোরের আকাশ/ইউএম