শিক্ষা অনুরাগী লতিফ খসরু আর আমাদের মাঝে নেই

পিরোজপুরের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামের গরীবের বন্ধু নামে পরিচিত সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক আব্দুল লতিফ খসরু (৭০) শুক্রবার (২১ আগস্ট) দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছে। তার অকাল মৃত্যুতে পিরোজপুরের জেলার ও কাউখালী উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ভোরের আকাশ/ এনউব