জেলা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূষিত হলেন মহেশখালীর ওসি

পর্যটক নগরী কক্সবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভুষিত হয়ে জেলা পুলিশ সুপার মো. সাইফ উদ্দীন শাহীন এর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করেন মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গ্র্যান্ড মাস্টার প্যারেড শেষে কল্যাণ সভা শুরু হয়।
অনুষ্ঠিতব্য সভায় জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিটের পুলিশ সদস্যরা তাদের দাবি, সমস্যা ও প্রস্তাবনা উপস্থাপন করেন। একইসঙ্গে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। এর মধ্যেই সবচেয়ে আলোচিত স্বীকৃতি ছিল “শ্রেষ্ঠ ওসি” হিসেবে মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হকের নাম ঘোষণা।
সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, ওয়ারেন্ট তামিল, অস্ত্র উদ্ধারসহ সার্বিক কর্মদক্ষতা ও নেতৃত্বগুণের ভিত্তিতে তাঁকে জেলার সেরা অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ভুষিত করা হয়। এ অর্জনকে মহেশখালীবাসী প্রশংসার দাবীদার হিসেবে নিজেরাই গর্বের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
পুরস্কার গ্রহণের পর ওসি মো. মঞ্জুরুল হক বলেন, “এই সম্মান শুধু আমার নয়, এটি মহেশখালীর সাধারণ মানুষের সহযোগিতা এবং থানার প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমি সবসময় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখব।”
জেলার পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের মতে, ওসি মো. মঞ্জুরুল হক দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে কাজ করার ফলে মহেশখালীতে একটি ইতিবাচক ভাবমূর্তি তথা মাইলফলক তৈরি করেছেন। তাঁর এ স্বীকৃতি পুরো দ্বীপবাসী খুবই আনন্দিত ও উৎফুল্ল।
ভোরের আকাশ/জাআ