শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ কুষ্টিয়া পৌর শাখার কমিটি গঠন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়ায় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর পৌর শাখার ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শামসুল আলমকে সভাপতি এবং রাকিব হাসান শাওনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

জানা গেছে, জেলা কমিটির অনুমোদনের মাধ্যমে এই পৌর কমিটি গঠন করা হয়। জেলা কমিটির সভাপতি মুক্তার রহমান মালিথা ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান টনা স্বাক্ষরিত প্যাডে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আরভির হাসান রুদ্র।

কমিটিতে আরও রয়েছেন প্রচার সম্পাদক নাব্বির আল নাফিজ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ফিরোজ হোসেন , দপ্তর সম্পাদক ইমরান আহমেদ নিশান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রয়েছে একাধিক সদস্য।

নব গঠিত কমিটির নেতারা জানান, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোই হবে তাদের প্রধান লক্ষ্য। তারা কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ভোরের আকাশ/এনউব

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ

শেয়ার করুন: