শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিএফইউজে সভাপতি

পেশাদারিত্বের সাথে যেখানেই অনিয়ম সেখানেই রূখে দিতে হবে

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় বরিশালে সম্পন্ন হলো দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ও বুধবার (২১ জানুয়ারি) বরিশাল প্রেস ক্লাবের সভাকক্ষে প্রশিক্ষণে অংশ নেন অর্ধশত সংবাদকর্মী। সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সভাপতি ওবায়দুর রহমান শাহীন। প্রশিক্ষক ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার ডেপুটি এডিটর সুলতান মাহমুদ, দ্যা ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান ও পিআইবির সমন্বয়ক জিলহাজ উদ্দিন নিপুন।
প্রধান অতিথির বক্তব্যে বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন বলেন, সাংবাদিকরা একই সঙ্গে এ দেশের নাগরিক। তাই গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে আমাদের সবাইকে থাকতে হবে। সাধারণ মানুষকে গণভোটের হেতু অবহিতকরণে সকল সাংবাদিকের ভূমিকা রাখতে হবে। সকল অনিয়ম রুখতে দায়িত্ব নিয়েই সাংবাদিকতা করতে হবে। যেখানে অনিয়ম সেখানেই পেশাদারিত্বের সঙ্গে বাঁধা দিতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হিরা, বরিশাল প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক এম মোফাজ্জেল ও রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এ সময় বরিশালের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/র.ই
 

পিআইবিআযাদ আলাউদ্দীন

শেয়ার করুন: