শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গুর চাপ বাড়ায় স্যালাইন সংকট

ঝালকাঠি সদর হাসপাতালে স্যালাইন দিলেন যুবদল নেতা

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বর্ষা মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠি সদর হাসপাতালে দেখা দিয়েছে স্যালাইনের সংকট। 

এমন পরিস্থিতিতে মানবিক উদ্যোগ নিয়ে হাসপাতালের ডেঙ্গু রোগীদের জন্য নিজ অর্থায়নে ১০০ ব্যাগ নরমাল স্যালাইন (এনএস-১০০০ মিলিলিটার) প্রদান করেছেন ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে এখন পর্যন্ত ঝালকাঠি সদর হাসপাতালে ২০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে সাতজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্যালাইনের চাহিদাও বেড়েছে, যার ফলে সাময়িক সংকট তৈরি হয়েছে।

এ অবস্থায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার-এর হাতে ১০০ ব্যাগ পপুলার ফার্মাসিউটিক্যালসের এনএস (১০০০ মিলিলিটার) স্যালাইন তুলে দেন শামীম তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মেহেদী হাসান সানি, সেবা তত্ত্বাবধায়ক আক্তারা খানম, বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি খন্দকার জহিরুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আল মামুন খলিফা, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম রানাসহ অন্যান্যরা।

স্যালাইন হস্তান্তরের সময় মো. শামীম তালুকদার বলেন, হাসপাতালের স্যালাইন সংকটের খবর পেয়ে তিনি বিষয়টিকে মানবিক দায়িত্ব হিসেবে নিয়েছেন। ডেঙ্গু রোগীদের চিকিৎসা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যেই নিজের অর্থায়নে এই স্যালাইন সরবরাহ করেছেন। ভবিষ্যতে প্রয়োজন হলে আরও সহযোগিতা করবেন বলেও তিনি আশ্বাস দেন।

স্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই নয়, সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ের এমন সহযোগিতাও রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, ডেঙ্গুর সময় নরমাল স্যালাইনের চাহিদা অনেক বেড়ে যায়। এমন সময়ে ব্যক্তিগত উদ্যোগে স্যালাইন প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও মানবিক কাজ। তারা সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও জনস্বার্থে হাসপাতালের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

ভোরের আকাশ/ র.ই

স্যালাইন সংকটডা. মেহেদী হাসান সানি

শেয়ার করুন: