শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রায়গঞ্জ

বিষাক্ত বর্জ্যে ফুলজোড় নদীর পানি দূষিত, শাস্তির দাবিতে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ফুলজোড় নদীতে বিষাক্ত বর্জ্য পানি নিক্ষেপ বন্ধ ও দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার ধানগড়া সেন্টার পয়েন্ট এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্পকারখানা থেকে কেমিক্যালযুক্ত বর্জ্য নদীতে ফেলা হচ্ছে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। 

নদীর পানি ব্যবহারকারী স্থানীয় মানুষরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলেও তারা দাবি করেন। বক্তারা দ্রুত দূষণের উৎস শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানান। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রায়গঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হাতেম আলী সুজন। সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাইফুল্লাহ ইবনে সাঈদ সজল। 

বক্তব্য দেন শহীদ এম মুনছুর আলী মেডিকেল হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কেএইচ. মুরাদ, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদির, ভূমিহীন সমিতির নেতা আবু হাসেম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের নেতা দিপক কুমার কর, মৎস্যচাষী আতাউর রহমান খান, নাগরিক সমাজের ইঞ্জিনিয়ার সাব্বির হোসেন ও শামীম খন্দকার প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী বলেন, মানববন্ধনের বিষয়ে তিনি অবগত আছেন এবং একটি লিখিত অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই


 

প্রতিবাদ ও মানববন্ধনমো. আবদুল খালেক পাটোয়ারী

শেয়ার করুন: