তাড়াইল উপজেলার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় যুব দিবস।
এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, তাড়াইল, কিশোরগঞ্জ কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে মানবসেবা যুব সংগঠন। যুব দিবসের কর্মসূচির দ্বিতীয় দিনে সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ, তাড়াইল, কিশোরগঞ্জে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, এবং বিশেষ অতিথি হিসেবে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ এর অধ্যক্ষ রফিকুল ইসলাম ও অন্যান্যদের উপস্থিতিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজিত এই কর্মসূচিতে মানবসেবা যুব সংগঠনের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন মানবসেবা যুব সংগঠনের সভাপতি ইয়াসিন আরাফাত এবং সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আজিমুল হক, সহ-সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ জুনায়েদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক রাসেল মিয়া, সমাজকল্যাণ ও সংস্কৃতি সম্পাদক উৎস সরকার হিমেল।
এছাড়াও সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ তোফাজ্জল হোসেন, শাকিল মিয়া ও আতিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুব সমাজের প্রতিনিধিরা উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে সচেতন করা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করার লক্ষে যুব দিবসের অন্যান্য কর্মসূচির পাশাপাশি তাদের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/রই